রাজশাহীর আরএমপি মতিহার থানা পুলিশের অভিযানে ১৯৯ বোতল ফেনসিডিলসহ হাবিবুল বাসার পিয়ারুল পিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার রাতে মতিহার খোঁজাপুর মধ্যপাড়া এলাকায় থেকে তাকে মাদকসহ গ্রেফতার করা হয়। সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আরএমপি মতিহার থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলী তুহীনের দিক নির্দেশনায় এসআই পলাশ আলী, এসআই আমানত উল্লাহ, এএসআই শাওন আলী, পুলিশ সদস্য শাহিনুর রহমান, ফজলে রব, বকুল হোসেনসহ গোপন সংবাদের ভিত্তিতে খোজাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় খোঁজাপুর মধ্য পাড়ায় এলাকার মৃত আক্কাস কাটানীর ছেলে হাবিবুল বাসার পিয়ারুল পিয়াকে (৩৫) ১৯৯ বোতল আমদানী নিষিদ্ধ ফেনসিডিলসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মতিহার থানায় মাদক মামলা হয়েছে।